সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সুদানে নীল নদে নৌকাডুবি, নিহত কমপক্ষে ২১

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
সুদানে নীল নদে নৌকাডুবি, নিহত কমপক্ষে ২১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উত্তর সুদানের নীল নদীতে নৌকা ডুবে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় রাজ্য সরকার এবং এএফপির সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শীরা এই খবর জানিয়েছে।

রিভার নাইল স্টেট বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার পর ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং কিছু যাত্রী এখনে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সরকারের বিবৃতি অনুসারে, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল। বিবৃতিতে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিল।

সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, নৌকার ছয়জন যাত্রী বেঁচে গেছেন।

দলটি বলেছে, এই ঘটনাটি নদী পরিবহনে সুরক্ষা ব্যবস্থার অনুপস্থিতি, সেইসঙ্গে ঘটনার শুরুতে স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে ঘটেছে।
সুদানে অনেক মানুষ নদীপথে চলাচলের জন্য একক ইঞ্জিনচালিত নৌকার ওপর নির্ভরশীল, যা সাধারণত একজন অপারেটর পরিচালনা করেন। প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের কারণে দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ভেঙে পড়েছে।

এই সংঘাতে দেশটি সেনাবাহিনী এবং তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে।

এর ফলে বহু সড়ক বন্ধ হয়ে গেছে এবং জনসেবা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ