সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সীমান্তে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে: হিজবুল্লাহ

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
সীমান্তে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে: হিজবুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সীমান্তে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মারোউন আল-রাস শহরের পূর্ব দিক থেকে ইসরাইলি বাহিনী অনুপ্রবেশ করায় এ সংঘাত শুরু হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।

হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইতোমধ্যে বেশ কয়েকজনকে হতাহত করেছে। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর একটি আক্রমণে চারজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবাননের দক্ষিণ এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে ইসরাইলের একটি সৈন্যদল হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে।

আরও জানিয়েছে, হামলায় বহু সংখ্যক ইসরাইলি সৈন্য আহত হয়েছে এবং উদ্ধারকারী দল তাদেরকে চারটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বুধবার লেবাননের যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি সেনাদের এটি দ্বিতীয় সরাসরি সংঘর্ষ বলে জানিয়েছে হিজবুল্লাহ।

তাদের মতে, দুটি সংঘর্ষেই ইসরাইলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র: যুগান্তর