সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজশাহীর খবর

সিল্কসিটিনিউজ’র খবর দেখে সেই তিন ছিনতাইকারীকে চিহ্নিত করলেন আরেক নারী

নিউজ ডেস্ক৪ মে ২০২০২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ’র খবর দেখে সেই তিন ছিনতাইকারীকে চিহ্নিত করলেন আরেক নারী

নিজস্ব প্রতিবেদক:

সিল্কসিটিনিউজের খবর দেখে সেই ছিনতাইকারীদের চিহ্নিত করলেন আরেক নারী। আজ সোমবার `রাজশাহীতে বৃদ্ধার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার তিন’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পরে শাকিয়া তারমিন নামের ওই নারী তিন ছিনতাইকারীকে ছবি দেখে চিহ্নিত করেন।

এরপর তিনি সিল্কসিটিনিউজের ফেসবুক পেজে লিখেন, ‘ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার সময় যতটুকু দেখেছিলাম তাদের তাতে এদের কেই মনে হচ্ছে। তবে ৩জন ছিল না ২জন ছিল। লাল এবং কালো রঙের গেঞ্জি পরা ২জন। সেদিনও এই দুই রঙেরই গেঞ্জি পরে ছিল। আর আমার ব্যাগ ছিনতেইয়ের চেষ্টা ওই একই জায়গাতেই করছিল। আপনারা এইটা নিয়ে একটা নিউজ করেছিলেন।’

এর আগে গত বছরের ১৫ জুন ওই নারীর ভ্যানেটি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। এরপর ওই নারী সিল্কসিটিনিউজকে বিষয়টি জানিয়েছিলেন। সেটি নিয়ে একটি সংবাদও হয়েছিলো।

পড়ুন সেই সংবাদটি:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে নারী যাত্রীর কাছে থেকে ছিনতাইয়ের চেষ্টা

এদিকে গত ৩০ এপ্রিল দুপুর ১টায় নগরীর দরগাপাড়া এলাকার জান্নাতুল ফেরদৌসী (৬২) ব্যাংক থেকে টাকা উঠিয়ে রিকশায় করে  বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে  রাজপাড়া থানাধীন সিপাইপাড়া মাদারবক্স আইডিয়াল স্কুলের সামনে পৌছালে মোটরসাইকেল আরোহী ৩ জন ছিনতাইকারী রিক্সা থামিয়ে তাকে কে মারধর করে তাঁর কাছে থাকা নগদ টাকা, ভ্যানিটিব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর গত রবিবার রাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গত ৩০ এপ্রিলের ঘটনাটি নিয়েও সিল্কসিটিনিউজে একটি সংবাদ প্রকাশ হয়েছিল।

আরও পড়ুন:

রাজশাহীতে বৃদ্ধার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার তিন