সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন হামলায় আল-কায়েদার শতাধিক যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সিরিয়ায় মার্কিন হামলায় আল-কায়েদার শতাধিক যোদ্ধা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিরিয়ার ইদলিব প্রদেশে আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বিমান হামলায় শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর এক দিন আগে বৃহস্পতিবার লিবিয়ায় ইসলামিক স্টেটের একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে সন্ত্রাসী এই গোষ্ঠীটির ৮০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, শেখ সুলাইমান প্রশিক্ষণ শিবিরটি ২০১৩ সাল থেকে পরিচালনা করছে আল-কায়েদা।

তিনি বলেন, ‘এই প্রশিক্ষণ শিবিরটি ধ্বংসের মাধ্যমে চরমপন্থি ইসলামি যোদ্ধাদের এবং সিরিয়ার বিরোধীদের আল-কায়েদায় যোগ দেওয়া অথবা তাদের সহযোগিতা করতে নিরুৎসাহিত করবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, একটি বি-৫২ বোমারু বিমান ও চালকবিহীন যুদ্ধবিমান থেকে মোট ১৪টি বোমা ফেলা হয়েছে। হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি, এ ব্যাপারে সর্বোচ্চ আস্থা রয়েছে।

প্রসঙ্গত, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইসলামিক স্টেটকে উচ্ছেদে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জোট স্থানীয় বাহিনীকেও সহযোগিতা করছে। তবে ইসলামিক স্টেটকে হটানোর পর শাসনমুক্ত ওই সব এলাকায় আল-কায়েদার রাজত্ব কায়েম হতে পারে আশঙ্কা রয়েছে।

 
সূত্র: রাইজিংবিডি