সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সিরিয়ায় ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
সিরিয়ায় ৯ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানায়।

খবর অনুসারে, সিরিয়ার দুটি স্থানে মোট ৯টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই আক্রমণটি গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো একাধিক হামলার জবাবে করা হয়েছে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস নির্মূলের অভিযানে যুক্ত থাকা মার্কিন ও সহযোগী বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার সক্ষমতা হ্রাস করতেই এই আক্রমণ চালানো হয়েছে। তাদের মতে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকের মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই বিমান হামলার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়। এর আগে ফেব্রুয়ারিতেও সিরিয়া ও ইরাকের ৮৫টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করেছিল। সেসময়ও মার্কিন সেনাদের ওপর আক্রমণের জবাবে এই আক্রমণ চালানো হয়।

বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০০ ও ইরাকে আড়াই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনীকে আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন