আন্তর্জাতিক

সিনিয়র সিটিজেনদের ভিসা সহজতর করেছে ভারত

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত এবার বাংলাদেশের সিনিয়র সিটিজেনদের জন্য ভিসা প্রাপ্তি সহজতর করেছে। পাশাপাশি সিনিয়র সিটিজেনরা পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা পাবেন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদুর্দ্ধ প্রবীণরা কোনো পূর্ব অনুমতি বা টোকেন ছাড়াই বাংলাদেশের যেকোনো ভারতীয় ভিসাকেন্দ্রে গিয়ে তাদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এ পদ্ধতি কার্যকর হবে। প্রবীণরা দীর্ঘমেয়াদি পাঁচ বছরের ভিসা পেতে পারেন। বাংলাদেশের প্রবীণদের জন্য এটি  ভারত সরকারের শুভেচ্ছা স্মারক।

এর ফলে দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সূত্র: বাংলানিউজ