সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সিনওয়ার নিহত, নিশ্চিত করে যে হুঁশিয়ারি দিল হামাস

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
সিনওয়ার নিহত, নিশ্চিত করে যে হুঁশিয়ারি দিল হামাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া নিশ্চিত করে বলেছেন, গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বৃহস্পতিবার রাতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার এক ভিডিও বিবৃতিতে আল-হাইয়া বলেছেন, সিনওয়ারের মৃত্যু হামাসকে আরও শক্তিশালী করবে এবং শিগগিরই ‘দখলদাররা’ এর জন্য অনুতপ্ত হবে।

সেই সঙ্গে হামাসের হাতে আটক থাকা ১০১ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে না বলেও জানান খলিল আল-হাইয়া। তিনি বলেন, যতক্ষণ না ‘আগ্রাসন’ বন্ধ হয় এবং ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি অঞ্চলের গাজা উপত্যকা থেকে সরে যায়, ততক্ষণ পর্যন্ত জিম্মিদের কোনো মুক্তি নেই।

হামাসের এই কর্মকর্তা এ সময় নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে ‘একজন জাতীয় বীর’ বলে প্রশংসা করেন এবং বলেন, ‘তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন’।

পাশাপাশি, খলিল আল-হাইয়ার মাধ্যমে হামাস ‘জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানায় যে, তারা গাজা উপত্যকায় সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে।

 

সূত্র: যুগান্তর