সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সিদ্ধান্তহীন ভোটারদের দুয়ারে কমলা, ইউক্রেন মন্তব্য নিয়ে বিতর্কের মুখে ট্রাম্প

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
সিদ্ধান্তহীন ভোটারদের দুয়ারে কমলা, ইউক্রেন মন্তব্য নিয়ে বিতর্কের মুখে ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিধাগ্রস্ত ভোটারদের মনোযোগ আকর্ষণে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস সক্রিয় প্রচারণায় নেমেছেন। গতকাল তিনি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য উইসকনসিনের লা ক্রসে সমাবেশে অংশ নেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি পডকাস্ট সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পের তুলনায় কমলা সামান্য এগিয়ে আছেন বলে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে। নির্বাচনের বাকি কয়েক সপ্তাহে দুই শিবিরই ভোটারদের সমর্থন পেতে বদ্ধপরিকর। বিশেষত ধনী ব্যক্তিত্বরা প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছেন। যেমন পেনসিলভানিয়ায় ট্রাম্পের পক্ষে ইলন মাস্কের একাধিকবার প্রচারণায় অংশগ্রহণ দেখা গেছে।

উইসকনসিনের লা ক্রসে সমাবেশে কমলা তার বক্তব্যে বলেন, ‘প্রচারণা এখন শেষ পর্যায়ে পৌঁছেছে এবং এটি হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় রূপ নেবে।’ পাশাপাশি তিনি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেন, ‘তিনি একজন খামখেয়ালি ব্যক্তি এবং যদি তিনি আবারও ওভাল অফিসে প্রবেশ করেন, তাহলে পরিণাম হবে ভয়াবহ।’
এছাড়া উইসকনসিনের গ্রিন বে শহরে আরেকটি সমাবেশে কমলা তার প্রচারণা চালান। সেখানে তরুণ ভোটার এবং শ্রমিকদের সমর্থন অর্জনের ওপর জোর দেন তিনি। উইসকনসিন অঙ্গরাজ্যটি নির্বাচনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তার পডকাস্ট সাক্ষাৎকারে অভিবাসন, অর্থনীতি এবং গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তবে সবচেয়ে বিতর্কিত ছিল তার ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত মন্তব্য। সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘সেরা বিক্রয়কর্মী’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ‘যতবার জেলেনস্কি আসে, তাকে ১০ হাজার কোটি ডলার দিয়ে দেওয়া হয়।’ এছাড়া তিনি আরও বলেন, ‘জেলেনস্কির উচিত ছিল এই যুদ্ধ কখনো শুরু হতে না দেওয়া।’

ট্রাম্পের এই বক্তব্যের পর, তার প্রচার শিবির থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে চেয়েছিলেন। তবে রাজনৈতিক মহলে তার বক্তব্যকে ইউক্রেনের প্রতি আক্রমণ হিসেবেই দেখা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন