সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
খেলা

সিডনিতে প্রথম অনুশীলন মুশফিক-মোস্তাফিজদের

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিডনিতে প্রথম অনুশীলন মুশফিক-মোস্তাফিজদের

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কের নেটে বোলিং অনুশীলন করেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

 

নেটে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকাররা। প্রথম ধাপে অস্ট্রেলিয়ায় যাওয়া ১২ ক্রিকেটারই যোগ দেন অনুশীলনে। গতকাল রাতে রওয়ানা হয়ে দ্বিতীয় ধাপে মাশরাফি-মাহমুদউল্লাহ-তামিমসহ ৯ ক্রিকেটার অস্ট্রেলিয়া পৌঁছেছেন আজ। আগামীকাল তারা যোগ দেবেন অনুশীলনে।

আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন সাকিব আল হাসান। আগামীকাল যাবেন রুবেল হোসেন ও মেহেদি মারুফ। এ দুই ক্রিকেটার শেষ মুহূর্তে দলে আসায় ভিসা পেতে বিলম্ব হয়।

সিডনিতে ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াডটি ১০ দিন অনুশীলন করবে। এরমধ্যে আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ ডিসেম্বর সিডনি থেকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।

সূত্র: বাংলা নিউজ