সদ্য প্রকাশিত
কৃষি

সিংড়ায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
সিংড়ায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
চাষী পর্যায়ে উন্নত মানের ধান,গম,পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বিল থেকে ব্রি-ধান ২৮ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়। বুধবার দুপুরে নমুনা শস্য কর্তন করেন, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এ বছর উপজেলার ধানের বাম্পার ফলন হয়েছে। তাছাড়া ধানের মূল্য গত বছরের চেয়ে ভালো। কৃষকরা যেন বীজ ভালো ভাবে সংরক্ষণ করতে পারে সেজন্য তাদের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

স/অ