সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নারী লেখক হান কাং।

৫৩ বছর বয়সি হান কাং তার ‘গভীর কাব্যিক গদ্য, যা ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানবজীবনের নাজুকতাকে সামনে আনে’—এই অনন্য লেখনীশৈলীর জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে নরওয়ের লেখক ও নাট্যকার জন ফস সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি তার ‘উদ্ভাবনী নাটক ও গদ্যের’ জন্য নোবেল পুরস্কার পান, যা অপ্রকাশিত অনুভূতিগুলোর কণ্ঠ দেয়।

সাহিত্যের নোবেল পুরস্কারের ক্ষেত্রে পুরুষপ্রধান হওয়ার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এখন পর্যন্ত মাত্র ১৭ জন নারী এই পুরস্কার পেয়েছেন। হান কাং-এর আগে সর্বশেষ নারী বিজয়ী ছিলেন ফ্রান্সের অ্যানি এরনো। যিনি ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন।

নোবেল পুরস্কারের সঙ্গে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হয়।

এ পুরস্কারটি ১৯০১ সাল থেকে এ পর্যন্ত ১১৬ বার দেওয়া হয়েছে, যা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইল থেকে প্রাপ্ত। বিজয়ীদের হাতে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে ১০ ডিসেম্বর তুলে দেওয়া হবে। যার সঙ্গে বিজয়ীদের একটি মেডেলও দেওয়া হবে।

 

সূত্র: যুগান্তর