সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সার্বিয়ায় ঐতিহাসিক ‘জার্মান সেতু’ বন্ধ করে ভাঙার প্রস্তুতি শুরু

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
সার্বিয়ায় ঐতিহাসিক ‘জার্মান সেতু’ বন্ধ করে ভাঙার প্রস্তুতি শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর তৈরি একটি সেতু ভাঙার উদ্দেশ্যে শনিবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ঐতিহ্যের সংরক্ষণ ও যানজটের আশঙ্কায় জনমনে তীব্র প্রতিবাদের সঞ্চার হয়েছে।

‘জার্মান সেতু’ নামে পরিচিত ওল্ড সাভা ব্রিজ ১৯৪২ সালে সার্বিয়া দখলকারী নাৎসি বাহিনী নির্মাণ করেছিল। রাজধানী বেলগ্রেডের কেন্দ্রস্থলে ব্যস্ত এলাকায় যানবাহন চলাচলের জন্য ব্যবহৃত সাভা নদীর ওপর নির্মিত চারটি সেতুর মধ্যে এটি একটি।

এদিন সেতুটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং ভারী যন্ত্রপাতি আনা হয়। সেতু ভাঙার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে বলে শহরের ট্রাফিক দপ্তর জানিয়েছে।

সেতুটি ভাঙার এই সিদ্ধান্ত বলকান অঞ্চলে বহুস্তরীয় সংবেদনশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইস্যুগুলো এখনো রাজনৈতিক ও আবেগময় দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। এ ছাড়া বেলগ্রেড ইউরোপের কয়েকটি বড় শহরের মধ্যে একটি, যেখানে কোনো ভূগর্ভস্থ গণপরিবহন ব্যবস্থা নেই।

তাই নতুন কোনো বিকল্প সেতু নির্মাণের আগেই এই সেতুটি বন্ধের সিদ্ধান্ত নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এদিকে সেতুটি বন্ধের কয়েক দিন আগে শত শত মানুষ এটি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়। বিক্ষোভের অন্যতম সংগঠক জর্জে মিকেটিচ বলেন, ‘আমরা মারাত্মক যানজটের মুখোমুখি হতে যাচ্ছি।’

অন্যদিকে সেতুটি বন্ধের পেছনে অন্যতম ভূমিকা পালনকারী হিসেবে বিশ্বাস করা বেলগ্রেডের মেয়র আলেক্সান্ডার সাপিচ বলেন, পুরোনো জীর্ণ সেতুটির বদলে একটি নতুন ‘সার্বিয়ান’ সেতু নির্মাণ করা হবে।

ইতিহাসের সূত্র অনুযায়ী, সাভা সেতুটি দক্ষিণ-পূর্ব ইউরোপ থেকে যুদ্ধের শেষ বছরে তাড়াহুড়া করে পিছু হটা নাৎসি বাহিনীর ধ্বংস না করা অল্প কয়েকটি নদী পারাপারের সেতুর একটি। সার্বিয়ায় বহুল প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯৪৪ সালের ২০ অক্টোবর বেলগ্রেড থেকে নাৎসি বাহিনী যখন পিছু হটছিল, তখন তারা সেতুটিতে বিস্ফোরক স্থাপন করেছিল। তবে স্থানীয় শিক্ষক মিলাদিন জারিচ সাহসিকতার সঙ্গে তারের সংযোগ কেটে সেতুটিকে রক্ষা করেছিলেন।

 

সূত্র: কালের কণ্ঠ