সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সারাবিশ্বে ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভের আহ্বান হামাসের

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
সারাবিশ্বে ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভের আহ্বান হামাসের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস প্রতি সপ্তাহের তিন দিন সারাবিশ্বে ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির পক্ষে এ আহ্বান জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামাসের বিবৃতিতে বলা হয়েছে- গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে ‘আমাদের আরব, ইসলামী দেশ এবং বিশ্বের সকল বিবেকবান এবং স্বাধীনতাকামী মানুষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

হামাস ইসরায়েলকে ‘অভিযান এবং অবিরাম বর্বর গোলাবর্ষণ’, ‘নিরপরাধ মানুষের তাঁবু এবং ঘরবাড়ি ধ্বংস’ করার জন্য এবং ‘ইচ্ছাকৃতভাবে তাদের ইতোমধ্যেই ভয়াবহ মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তোলার’ জন্য অভিযুক্ত করেছে।

হামাস বলেছে, ইসরায়েল প্রতিদিন ‘মধ্যস্থতাকারীদের প্রতি তার বাধ্যবাধকতা এড়িয়ে, আন্তর্জাতিক আইন ও নিয়মের অবমাননা করে এবং সমস্ত মানবিক মূল্যবোধ ও নীতির স্পষ্ট লঙ্ঘন করে’ অক্টোবরের চুক্তি লঙ্ঘন করে চলেছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, “আগামী দিনগুলো- বিশেষ করে প্রতি সপ্তাহের শুক্রবার, শনিবার ও রবিবার- একটি ধারাবাহিক এবং ক্রমবর্ধমান বিশ্বব্যাপী আন্দোলন হোক, যা বিশ্বের বিবেকের কণ্ঠস্বর এবং দখলদারিত্বের বিরুদ্ধে তার আওয়াজ প্রকাশ করে।”

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন