সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

সাবধান! এই মাছ খেলেই দুঃস্বপ্ন ফ্রি!

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সাবধান! এই মাছ খেলেই দুঃস্বপ্ন ফ্রি!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাছ ভালবাসেন না এমন বাঙালি আর মরাঠী বোধহয় সংখ্যায় খুব কমই আছেন এ দেশে। কিন্তু মাছ খেলে নেশা হয় শুনেছেন কখনও! ঠাট্টা নয়, এমন মাছ সত্যিই রয়েছে! তবে ভারতে নয়। পশ্চিম আফ্রিকার অতলান্টিক উপকূলে এমনই এক ধরনের মাছ ঝাঁকে ঝাঁকে রয়েছে। তিউনিশিয়া, ফ্রান্স আর ইজরায়েলের উপকূলীয় এলাকায়ও দেখা মেলে এই মাছের।

সোনালি ও হলুদ রঙের আঁশ বিশিষ্ট এই মাছ দেখতে অনেকটা বাড়ির অ্যাকোরিয়ামের বাহারি মাছের মতোই। আরবি ভাষায় মাছটির নাম সারপা সালপা। এর অর্থ, যে মাছ আপনাকে স্বপ্ন দেখাবে। তাই এই মাছটি ‘ড্রিম ফিস’ বা স্বপ্ন মাছ নামেই বেশি পরিচিত।

কী রকম?

এ মাছের বিশেষত্ব মাছটি না খাওয়া পর্যন্ত বোঝা মুশকিল। এ মাছ খাওয়ার পর আপনি যা দেখবেন, যা বলবেন—তা নাকি অধিকাংশ মানুষই বুঝতে পারেন না! কারণ, বিজ্ঞানীরা বলছেন, এই মাছ খেলে মানুষের স্নায়ুর বিকার ঘটতে পারে। যার ফলে হ্যালুসিনেশন বা দুঃস্বপ্ন আপনাকে বিভ্রান্ত করতে পারে!

২০০৬ সালে একটি ব্রিটিশ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মাছ খেয়ে দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। অন্তত দু’-তিন দিন প্রায় শয্যাশায়ী অবস্থায় কাটান তাঁরা। ২০০৯-এ ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত একটি খবরে এই মাছের উল্লেখ করা হয়েছিল।

এই অদ্ভুত মাছটি নিয়ে এখনও গবেষণা চলছে। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া এই সারপা সালপা মাছের খাদ্যাভ্যাসের মধ্যেই লুকিয়ে রয়েছে এর অদ্ভুত প্রভাবের রহস্য। তবে এখনও সে রহস্য সম্পূর্ণ ভেদ করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই মাছ খেলে কোনও পূর্ণ বয়ষ্ক মানুষ ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত স্নায়ু বিকারের শিকার হতে পারেন। কারণ, এই মাছ খাওয়ার ফলে উচ্চমাত্রার মাদক সেবনের সমান পরিস্থিতি তৈরি হয়।

সূত্র : আনান্দবাজার পত্রিকা