প্রদীপ সাহা, সাপাহার:
নওগাঁর সাপাহারে দূর্গা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। মনের মাধুরীর রং মিশিয়ে শরতের শারদীয় দূর্গোৎসবকে জাকজমক করতে দেবী দূর্গার অপরূপ রূপ দিতে প্রতিটি মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। দিনরাত পরিশ্রম করে চলছে প্রতিমা তৈরির শিল্পীরা । ইতিমধ্যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, দু’এক দিনের মধ্যে শুরু হবে রংতুলি ও সাজ-সজ্জার কাজ।
আগামী ৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হবে।
এবারে সাপাহার উপজেলায় ১৪ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হবে। হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণী পেশার মানুষ দূর্গাদেবীকে বরণ করে নিতে সবর্ত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাপাহার উপজেলার সভাপতি শ্রী মন্মথ সাহা ও সম্পাদক গোপাল মন্ডল বলেন- সার্বজনীন এই উৎসবকে সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি সহ উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি পূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশা-পাশি আনসার বাহিনী ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।
স/অ










