সাপাহার প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে নিখোঁজের সাতদিন পর পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার তাজপুর হাড়িপুকুরর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার মানিকুড়া দিঘীপাড়া গ্রামের শ্রী সুকুমারের ছেলে সুমন (২৫) গত ৩১অক্টোবর নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে জনৈক এক ব্যক্তি ওই পুকুরে ভাসমান অবস্থায় সুমনের লাশ দেখতে পায়। পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের না হলেও বিষয়টি এখন আইনী প্রক্রিয়াধীন রয়েছে। সুমন নিখোঁজের দিনই তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা ছিল।
স/বি










