প্রদীপ সাহা, সাপাহার:
নওগাঁর সাপাহারে শীত মৌসুম আসতে না আসতেই কৃষকগণ পতিত জমি সহ হাইব্রীড আম বাগানে সাথী ফসল হিসেবে আলু চাষাবাদে ঝুঁকে পড়েছে। তারা এখন নাওয়া খাওয় ছেড়ে দিন রাত কঠোর পরিশ্রম করে আলু রোপনে ব্যাস্ত সময় পার করছেন। আগাম আলু লাগাতে পেরে বাম্পার ফলনেরও আশা করছেন কৃষকগণ। বর্তমানে যে পরিমান জমিতে আলু চাষ হচ্ছে তা অতীতের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপ মতে উপজেলায় পতিত জমি হাইব্রীড আম বাগন সহ সর্বমোট প্রায় ১৫হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।

কৃষি কর্মকর্তা এ এফ গোলাম ফারুক সিল্কসিটি নিউজকে জানান, আলু চাষে আবহাওয়া কৃষকের অনুকুলে থাকলে উপজেলায় এবারে আলুর বাম্পার ফলন ঘটবে সে হিসেবে এবারে প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে সাপাহার উপজেলায় কোন প্রকার আলু সংরক্ষনাগার (হিমাগার) না থাকায় উপজেলার কৃষক কুল আলু আবাদ করলেও বাজারে আলুর ন্যায্য মূল্য পাওয়ার বিষয়ে শংকিত হয়ে পড়েছে।
বড় ধরনের ক্ষতিসাধনের হাত থেকে রক্ষা পেতে কৃষকগণ সরকারী ভাবে উদ্দ্যোগ বা ব্যক্তিগত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ উপজেলায় একটি আলু সংরক্ষনাগার (হিমাগার) স্থাপনের জন্য সর্বস্তরের জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।
স/অ










