সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে রক্তক্ষরণ হয়ে ছটফট করে মারা গেল অটোচালক

নিউজ ডেস্ক১২ জুন ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে রক্তক্ষরণ হয়ে ছটফট করে মারা গেল অটোচালক

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে আকষ্মিক ভাবে মাদকাসক্ত এক আটোচালকের (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় সান্তাহার স্টেশন রোডে ঘটনাটি ঘটে।

মৃত ওই ব্যক্তি নওগাঁর তিলকপুরের ভবানীপুর গ্রামের সেকেন্দার কাজীর ছেলে দেলোয়ার কাজী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার সান্তাহার থেকে তিলকপুর সড়কে বেশ কিছু দিন ধরে ওই ব্যক্তি চার্জার চালিত অটোরিকশা চালাতেন। শুক্রবার বিকেলে সিএনজি যোগে সান্তাহার স্টেশন রোডের স্ট্যান্ডে এসে নামেন। এরপর একটি ওষুধের দোকানের সামনে যাবার সময় হঠাৎ তার কোমর থেকে ব্যাপক ভাবে রক্তক্ষরণ শুরু হয়। নিমিষেই ছটফট করতে-করতে ঘটনাস্থলে ওই অটোচালক মারা যায়।

খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ওই ব্যক্তির কোমরে থাকা ব্যাগে নেশার এ্যাম্পুল ইঞ্জেকশন, গাড়ীর কাগজপত্র ও চাবি পাওয়া যায়। ত

বে এরিপোর্ট লেখা পর্যন্ত তার পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি বলেও তিনি জানান।

স/অ

আরো পড়ুন …

বগুড়ায় আরও ৯৮ জন করোনা পজিটিভ, আক্রান্ত হাজার ছাড়াল