সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আরও ৯৮ জন করোনা পজিটিভ, আক্রান্ত হাজার ছাড়াল

নিউজ ডেস্ক১২ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় আরও ৯৮ জন করোনা পজিটিভ, আক্রান্ত হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত পর্যন্ত) আরও ৯৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন এলাকায় মোট এক হাজার ১৩৫ জন করোনা পজিটিভ হলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন  এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বগুড়ার ৬৫ জন পজিটিভ হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ৭০ জনের মধ্যে পজিটিভ হয়েছেন ৩৩ জন। দুটি ল্যাবে মোট ৯৮ জনের মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ৩০ জন ও শিশু ১০ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৬ জন, সারিয়াকান্দিতে ২২ জন, আদমদীঘিতে পাঁচজন, কাহালুতে চারজন, শিবগঞ্জে চারজন, শাজাহানপুর, গাবতলী ও ধুনটে দুজন করে এবং শেরপুরে একজন। এর মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ রয়েছে।

সূত্রটি আরও জানায়, বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলায় মোট এক হাজার ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৫ জন। করোনাভাইরাসে মারা গেছেন ৯ জন। এছাড়া ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে আরও ছয়জন মারা যান।

 

সুত্রঃ যুগান্তর