নিজস্ব প্রতিবেদক,নওগাঁ :
জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইলেজশনের আওতায় এনে সরকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার প্রয়াশ চালিয়ে যাচ্ছে।
বুধবার নওগাঁর পত্নীতলায় পূঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার্থীদের মানষিক বিকাশ ঘটাতে লেখা পড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলা ধুলা অপরিহার্য।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, নির্মল কুমার ঘোষ, আব্দুল খালেক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় প্রধান অতিথি পূঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে নেটিজন আইটি লিমিটেডের আওতায় উপজেলার প্রথম ডিজিটাইলেজশন বিদ্যালয় হিসাবে উদ্বোধন করেন।
স/অ










