সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজনীতি

সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহবান এরশাদের

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া
সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহবান এরশাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সন্ত্রাসবাদ মোকাবেলায় একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহবান জানিয়েছেন।
আজ শনিবার গুলশান এলাকার ‘হলি আর্টিজান বেকারী’ রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলা এবং দেশী/বিদেশী নাগরিকদের জিম্মি করা ও হতাহতের ঘটনায় এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।


হুসেইন মুহম্মদ এরশাদ সন্ত্রাসী হামলা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, উগ্র সন্ত্রাসবাদ বিস্তারের বিষয়টিকে আর ছোট করে দেখার অবকাশ নেই। সন্ত্রাসবাদমুক্ত নিরাপদ দেশ হিসেবে আমাদের পরিচয় আজ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে।
তিনি যারা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করেন ও শোকসন্তন্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি ক্রমাগতভাবে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে পুরোহিত- পাদ্রি- সেবায়িত হত্যাকান্ডের ঘটনার নিন্দা জানান।