সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গ‌ঠিত সংস্কার কমিশন চাইলে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন।

বুধবার রাজধানীর একটি হোটেলে সংস্কার কমিশনগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে ব‌লেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, তারা তা দিতে রাজি আছে। এ ছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী।

ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের কথা উঠে এসেছে। ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাতিগতসহ অন্যান্য বৈচির্ত্য নির্বিশেষে সম-অধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, দুই দিনের সফরে গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ঢাকায় আসেন ভলকার তুর্ক।

 

সূত্র: যুগান্তর