সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

সংবাদ পাঠিকার শরীরে কী ঘুরে বেড়াচ্ছে!

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৭২ মিনিট পড়া
সংবাদ পাঠিকার শরীরে কী ঘুরে বেড়াচ্ছে!

সিল্কসিটিনিউজ ডেস্ক: খবর পড়ছিলেন সংবাদ পাঠিকা। টেক্সাসের এক নিউজ স্টুডিওতে। চলছিল দৈনিক সকালের শো ‘গুড ডে’। কোনও এক জায়গায় হওয়া কর্মী বিক্ষোভের খবর পড়ছিলেন তিনি। তাঁর সেই খবর পড়ার ভিডিওই ফেসবুকে ভাইরাল হল। ২ লাখের উপর লোক সেই ভিডিও দেখে ফেলেছে। প্রশ্ন আসতেই পারে, কেন! এই খবর পাঠের দৃশ্যের মধ্যে কী এমন অভিনবত্ব আছে? ভিডিওটা একটু ভাল করে খেয়াল করলেই বোঝা যাবে সেটা।

শ্যানন মারে নামের সেই সংবাদ পাঠিকা অনুভব করেছিলেন তাঁর বাহুর উপরে ঘুরে বেড়াচ্ছে কিছু একটা। শেষমেশ আবিষ্কৃত হল সেটা একটা মাকড়সা! আটপেয়ে বিচিত্রদর্শন প্রাণীটিকে স্ক্রিনে দেখতে পেয়ে চমকে গিয়েছিল দর্শকরা।

ওই চ্যানেলের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করার পরেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই জানতে চান, শ্যানন কি আদৌ টের পেয়েছিলেন মাকড়সাটিকে?

শ্যানন জানান, ‘‘যাঁরা জানতে চান টের পেয়েছিলাম কি না, তাঁদের জানাই, হ্যাঁ আমি অনুভব করেছিলাম। কিন্তু সত্যিই বুঝিনি ওটা একটা মাকড়সা। এখন ফেসবুকে দেখে জানতে পারলাম!’’

বিচিত্রদর্শন প্রাণী হিসেবে মাকড়সার জনপ্রিয়তা বিরাট। তার জাল বোনা, শিকার ধরা এবং অবশ্যই কুৎসিত গড়ন অনেকেরই আতঙ্কের কারণ। বেশ কিছু মাকড়সা বিপজ্জনক হলেও সবাই নয়। তবু অনেকেরই কাছে স্রেফ চেহারার জন্য বেশ ঘিনঘিনে একটা ইমেজ তার। তাই সংবাদ পাঠিকার শরীরে তার এলোমেলো ঘুরে বেড়ানো হইহই ফেলে দিয়েছে। আর সংবাদ পাঠিকার জনপ্রিয়তাও রাতারাতি বেড়ে গিয়েছে।