সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ষাঁড়ের লড়াইকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ষাঁড়ের লড়াইকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে জাল্লিকাটু নামে পরিচিত ষাঁড়ের লড়াইকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এ খেলা নিয়ে তামিলনাড়ু বিধানসভার পক্ষ থেকে নতুন যে আইন করা হয়েছে তার প্রতি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এ আবেদন জানিয়েছে পশু কল্যাণ বোর্ডসহ কয়েকটি সংগঠন। আগামী সোমবার এ মামলার শুনানি হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

আদালতে জানানো আবেদনে বলা হয়, তামিলনাড়ু সরকারের আনা নতুন আইন অবৈধ।

 

আবেদনকারীরা জানান, ২০১৪ সালে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল জাল্লিকাটুতে পশুর ওপর অত্যাচার হয়। এজন্য জাল্লিকাটুর অনুমতি দেওয়া হবে না। এখন সেই রায়ের বিরোধিতা করছে কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু সরকার। প্রাণীদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের মতো বিষয়গুলো সংশোধন করা যায় না। এছাড়া সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত পুনর্বিচারের আবেদন আগেই খারিজ করেছে। ফলে তামিলনাড়ু রাজ্য সরকারের নতুন আইন সুপ্রিম কোর্টের আদেশের বিপরীত।

 

সুপ্রিম কোর্টে জানানো আবেদনে তামিলনাড়ু সরকারের নতুন আইনে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারি সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

 

গত ২৩ জানুয়ারি তামিলনাড়ু বিধানসভায় জাল্লিকাটু চালু রাখতে একটি বিল সর্বসম্মতিক্রমে পাস করে তাকে আইনি বৈধতা দেয়া হয়েছে। ২০১৪ সালে একটি আবেদনের ভিত্তিতে জাল্লিকাটু নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। একটি ছুটন্ত ষাঁড়কে কৌশলে কাবু করার ঐতিহ্যবাহী এই খেলায় পশু নির্যাতন হয় এমন কারণ দেখিয়ে এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

তামিলনাড়ু সরকার গতবছর এবং চলতি বছরও ওই রায় পুনর্বিবেচনার আবেদন জানায়। গতবছর আদালত ওই আবেদন খারিজ করে দেয়। পরে তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মতিক্রমে জাল্লিকাটুর সমর্থনে বিল পাস হয়।

 

সম্প্রতি তামিলনাড়ুর চেন্নাইয়ের মেরিনা সৈকতসহ বিভিন্ন স্থানে জাল্লিকাটু নিষিদ্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে তরুণরা। তাদের দাবি, জাল্লিকাটুতে নিষেধাজ্ঞা তামিল সংস্কৃতির পরিপন্থী। এক পর্যায়ে রাজ্য সরকার অর্ডিন্যান্স জারি করে জাল্লিকাটু ফেরানোর প্রস্তাব দেয়। কেন্দ্রীয় সরকার গত শুক্রবার সেই প্রস্তাবে সম্মতি দেয়। এরপরে অর্ডিন্যান্স এনে জাল্লিকাটু ফেরায় তামিলনাড়ু বিধানসভা।

সূত্র: বাংলা ট্রিবিউন