সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

শেষ মুহুর্তে নগরীর ঈদ বাজারে কেনাকাটার ধুম

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৬৫ মিনিট পড়া
শেষ মুহুর্তে নগরীর ঈদ বাজারে কেনাকাটার ধুম

তারেক মাহমুদ:

আর মাত্র ২দিন পর ঈদ-উল-আযহা। ঈদ উপলকক্ষে নগরীর বাজার গুলোতে চলছে ক্রেতাদের কেনাকাটার ধুম।ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই নাড়ির টানে বাড়ির পথে ছুটে গেছেন। অনেকে নিজ বাসায় থেকে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে শুরু করেছেন ঈদের বাজার। ঈদের ছুটিতে ইতোমধ্যে তরুন ক্রেতা আর রাজশাহীর বাইরের ক্রেতাদের কেনাকাটা প্রায় শেষ। এখন নগরবাসি ছুটছেন নিজেদের এবং তাদের প্রিয়জনের জন্য কেনাকাটার করতে। তবে গত বারের তুলনায় এ ঈদে বিকিকিনি কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

 

ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় ঈদ ঈদুল আযহায় একদিকে যেমন কোরবানির পশু কেনায় ব্যস্ত থাকে কোরবানির হাট। অন্যদিকে নগরীর বাজার গুলোতে বাড়তে থাকে  নারী ক্রেতা এবং শিশুদের পোশাক বেচাকেনা । ঈদুল আযহা উপলক্ষে নগরীর বিপনী বিতান এবং কাপড়ের শোরুম গুলো নতুন পোশাক নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেন।

 

আর তাই এখন নগরীর বিপনী বিতানগুলোতে সাজ সাজ রব বিরাজ করছে। ঈদকে সামনে রেখে নগরীর বিপনী বিতানগুলোতে কেনা কাটার শুরু হয়ে গেছে। প্রিয় মুখের হাসি ফোঁটাতে সাধ্যের মধ্যে ক্রেতাদের পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। নতুন পোশাক যেন ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেয়।তাই শেষ সময়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসি।

 

নগরীর বিভিন্ন কাপড়ের দোকান, বিপনী বিতান আর শোরুমগুলোতে বর্তমানে ক্রেতাদের কেনাকাটার ধুম পড়েছে। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা যেন হুমড়ি খেয়ে পড়েছেন এসব দোকান গুলোতে।নগরীর আরডিএ মার্কেট, সাহেব বাজার, নিউ মার্কেট, ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার থেকে বাজারগুলোতে কেনাকাটা জমতে শুরু করেছে। আর এদের মধ্যে নারী ও শিশুদের পাল্লাই ভারী ছিল। আজ রোববার থেকে এর সংখ্যা আরো কিছুটা বাড়তে পারে বলে জানান বিক্রেতারা।

 

নগরীর সাহেব বাজার কাপড় পট্টির আলম ক্লথ ষ্টোরে মালিক আশাদুল হক সিল্কসিটি নিউজকে বলেন, এবারে বিদেশী নামধারী পোশাকের সমারোহ একটু কম থাকলেও দেশী পোশাকগুলোকে বিভিন্ন নামে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তবে মেয়েদের পোশাকে গত বছরের ফ্লোরটাচ, কিরণমালা, বউ কথা কউ আর ঝিলিকের তুলনায় এবার দেশী পোশাকের প্রাধান্য বেশি পেয়েছে।বিদেশি পোশাকের মাঝে এবার মাসাক্কালি, গুজরাটি, লাখনো, ক্লাজু নিকিচ কট, ওরগেন্ডি কটন, পাকিস্তানি বুটিক বেশি চলছে।

তিনি বলেন,এই ঈদে তেমন ক্রেতারা তেমন কেনাকাটা করেন না। তবে শনিবার থেকে এই ক্রেতা সমাগম হচ্ছে।

 

সাধারণত মেয়েদের ছিটকাপড়ের দোকানগুলোতে গেলে ঈদ বাজারের পরিচয় পাওয়া যায়।  সাহেব বাজারের কাপড়পট্টির থান কাপড়ের দোকানগুলোতে ক্রেতা সমাগম আগের তুলনায় একটু কম । এবার ঈদুল আযহায় ভালোভাবে জমে উঠেনি মেয়েদের পোশাকের বাজার।

 

নগরীর আরডিএ মার্কেটে থ্রী-পিছ কিনতে আসা ক্রেতা সুরাইয়া বিথি বলেন, এবারে বাজারে আসতে একটু দেরী হয়ে গেছে।দাম আগের মতই রয়েছে তবে দু-একটির দাম বেশি ।

 

ঈদ উপলক্ষে লেহেঙ্গা, থ্রি-পিস এবং ভারতীয় কাপড়ের সমাহার বরাবরই ক্রেতাদের আকর্ষণ করে। সাবিনা ইয়াসমিন নামক আরেক ক্রেতা বলেন, গত ঈদের বাজারের তুলনায় এবারে ঈদের কেনাকাটায় চাহিদা একটু কম থাকে। তাই বেশি কিছু না এবার শুধু একটা লেহেঙ্গা কিনব ভাবছি।

 

এদিকে পোশাকের আমদানি দোকানে বেশি হলেও ক্রেতার সংখ্যা কম বলেছেন, আব্দুর জব্বার ক্লথ ষ্টোর এর মালিক আবু সালেহ। তিনি বলেন, আশা করছি আগের মতই ক্রেতা সংখ্যা বাড়বে ঈদের এ কদিনে।

 

কাপড় পট্টি সংলগ্ন এবি টেইলার্সের মালিক হাবিবুর রহমান বলেন, এবার ব্যাবসা তেমন জমে উঠেনি লং থ্রী-পিছ একটু বেশি বিক্রি হচ্ছে। সবাই অনলাইন ড্রেস কিনতে আগ্রহী হয়ে উঠেছে বলে দোকানে তরুণ ক্রেতাদের আগমন তেমন হচ্ছে না। রাজশাহীর বাইরের জেলায় অবস্থানরত তরুন ক্রেতা বিশেষ করে শিক্ষার্থীরা অনেক আগেই তাদের অর্ডার মোতাবেক পোশাক নিয়ে গেছেন। এখনও আমাদের কাছে কিছু অর্ডার আছে যা আমরা ঈদের আগেই সরবরাহ করতে পারব বলে আশা করছি।

 

অন্যদিকে ঈদকে কেন্দ্র করে নগরীর নিন্মআয়ের মানুষ ভিড় করছেন নগরীর ফুটপাতের দোকানগুলোতে। তাদের মতে কোরবানির ঈদে কোরবানির পশু কিনতে না পারলেও ছোটদের ঈদ আনন্দকে বৃদ্ধি করতে নতুন পোশাকের তুলনা নেই। তাই পরিবারের ছোট সদস্যদের নিয়ে ঈদেরবাজার করতে এসব ফুটপাতের দোকান গুলোতে পাড়ি জমাচ্ছেন নিন্ম আয়ের ক্রেতারা।

 

শুধু মেয়েরাই নয়, ছেলেদের পোশকেও তেমন ভিন্নতা না আসলেও এবার ঈদে পাঞ্জাবির পাশাপাশি সুতি কাপড়ের ফতুয়া বা গেঞ্জি কিনছেন ক্রেতারা। গরমের কথা মাথায় রেখে তারা এই কাপড়গুলো কিনছেন বলে জানান, নগরীর সাধুর মোড় এলাকার নাহিদ হোসেন।

 

আর ডি এ মার্কেটের আরজে ফ্যাসানের মালিক বলেন,ঈদুল আযহা উপলক্ষে তেমন কেনাকাটায় তেমন চাহিদা থাকেনা। তবে ছেলেদের পোশাক শেষ সময় হলেও কিনতে আসেন ক্রেতারা। ব্যবসা আগের মতো না হলেও আশা করছি ভালো হবে।

 

ঈদ উপলক্ষে জমতে শুরু করেছে নগরীর নিউ মার্কেট সংলগ্ন হকার্স মার্কেটের বেচাকেনা। জেন্টস পোশাকের সমাহার নিয়ে এই মার্কেটে সাধারণত এক্সপোর্ট পোশাক বেশি আমদানি হয়। এক্সপোর্ট কালেকশনে হকার্স মার্কেটের ব্যবসায়ীরাও রয়েছেন প্রস্তুত।

 

হকার্স মার্কেটের প্রমিথিউস গার্মেন্টসের মালিক নাহিদ জানান, ঈদের সিজনে ব্যবসা মোটমুটি ভালো হয়। এবারে ঈদে প্রথম দিকে কেনা কাটা তেমন না থাকলেও শেষ দিকে ক্রেতাদের আাগমন হচ্ছে।

 

নগরীর স্যান্ডেল পট্টিতেও এবারে শুরুতে ক্রেতাদের তেমন কোন সাড়া ছিল না। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে পাদুকা বিতান আর কোম্পানী শোরুম গুলোতে ক্রেতাদের আগমন হচ্ছে। স্বল্প আয়ের ক্রেতারা যাচ্ছেন ফুটপাত এবং পাদুকা বিতান গুলোতে আর শোরুম গুলোতে বিত্তবানদের উপস্থিতি লক্ষ করা গেছে।

 

স/আ