সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি ইউরোপী ইউনিয়নের হুঁশিয়ারির সত্ত্বেও ইরাকের প্রধানমন্ত্রীর পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন নুরি আল-মালিকি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মালিকি বলেন, তিনি যদি আবারও ইরাকে ফিরে আসেন। তবে দেশটির প্রতি সকল সমর্থন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পর তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না।

তিনি জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব এবং এর ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যাহার করার কোনোও ইচ্ছা রাখি না। আমরা কাকে ভোট দিতে পারি বা দিতে পারি না তা বলার অধিকার কারও নেই। আমি শেষ পর্যন্ত প্রত্যাহার করব না।
এর আগে গত মাসে ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে সমর্থন দেয় দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাকে জোটের পক্ষ থেকে ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
৭৫ বছর বয়সি নূরী আল-মালিকি ইরাকের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী নেতা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর তিনি একমাত্র ব্যক্তি, যিনি টানা দুই মেয়াদে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন।
ইরাকের রাজনৈতিক সমঝোতা অনুযায়ী, দেশটিতে প্রধানমন্ত্রী সাধারণত শিয়া মুসলিমদের মধ্য থেকেই নির্বাচিত হন। পার্লামেন্ট স্পিকারের পদটি সুন্নি মুসলিমদের জন্য এবং রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদটি কুর্দিদের জন্য নির্ধারিত থাকে।
গত নভেম্বরের সাধারণ নির্বাচনের পর মালিকির দলসহ শিয়া দলগুলো নিয়ে ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জোট গঠিত হয়। এরপর থেকেই তারা সুন্নি ও কুর্দি দলগুলোর সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।
মালিকিকে সমর্থনের পর যুক্তরাষ্ট্র ‘ইরাককে আর কোনো সহায়তা দিবে না হুঁশিয়ারি দেয়। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইরাকের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন










