সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

শেষ দুই মাস কী করবেন বাইডেন?

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
শেষ দুই মাস কী করবেন বাইডেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হোয়াইট হাউসে আবার রিপাবলিকান তথা ট্রাম্পের শাসন শুরু হতে যাচ্ছে। এক মেয়াদ বা চার বছরের জন্য ক্ষমতার কেন্দ্র থেকে বিদায় নিচ্ছেন ডেমোর্ক্যাটরা। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোর্ক্যাট কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন ট্রাম্প।

দ্বিতীয়বারের মতো রিপাবলিকান ট্রাম্পের হাতে পরিচালিত হবে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। ক্ষমতার এ পালাবদলের দুই মাস বাকি। শেষ সময়ে ডেমোর্ক্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন। যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব এগিয়ে রাখা যায়।

বাইডেন প্রশাসন দুটি বিষয়ে জোর দিতে পারে। এর একটি জলবায়ু উদ্যোগের জন্য অনুদান বরাদ্দ করা। অন্যটি ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানো।

বাইডেনের হাত ধরে পাস হওয়া এবং ইতিমধ্যে কংগ্রেসের অনুমোদন পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কোটি কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময়ে আরও বেশি মনোযোগ দিতে পারে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রশাসন। এগুলো হলো দ্বিদলীয় অবকাঠামো আইন, চিপস এবং বিজ্ঞান আইন এবং মূল্যস্ফীতি হ্রাস আইন।

রাষ্ট্রক্ষমতার পালাবদলের আগের সপ্তাহগুলোতে এসে কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো বিরোধিতার মুখোমুখি নাও হতে পারেন বাইডেন। কেননা এ সময়ে কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলবে।

 

সূত্র: যুগান্তর