সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

শিল্প মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৬১ মিনিট পড়া
শিল্প মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চাকরির সুযোগ এসেছে শিল্প মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদগুলো হলো সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর), রেকর্ড সর্টার, অফিস সহায়ক ও নৈশপ্রহরী।

১৮-৩২ বছর বয়সি যেকোনো যোগ্য প্রার্থী এসব পদে আবেদন করতে পারবেন। ১-৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা, ৬-৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

 

সূত্র: যুগান্তর