সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার : আটক ১

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার : আটক ১

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃস্পতিবার ভোর সাড়ে চারটায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, বিওপি’র একটি টহল দল নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বৃস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকটে একটি আম বাগানের মধ্যে ফাঁদ পেতে বসে থাকে। এসময় ৬-৭ জন মাদক চোরাকারবারী ফেনসিডিলের বস্তা নিয়ে টহল দলের নিকটবর্তী হলে টহল দল চোরাকারবারীদের ধাওয়া করে। পরে চোরাকারবারীরা আতংকিত হয়ে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তায় তল্লাশী চালিয়ে ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

 

অপরিদকে, ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বারো রশিয়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালিযে ৫ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়িসহ জসিম আলী (২০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

 

আটককৃত ব্যক্তি- মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ব্যবহৃত ২টি বাইসাইকেল, ১টি মোবাইলসহ আটক করেছে।

 

এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ