সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে তিন ঘন্টাব্যাপি রঘুনাথপুর বিওপির সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৯’বিজিবি ব্যাটালিয়নের সাথে ৩৬’বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ৯’বিজিবি ব্যাটালিয়নের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে.ক র্নেল আবুল এহসান ও বিএসএফ’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৩৬’বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সতীশ কুমার।

 

সৌহার্দপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত ও দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল, অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা ইত্যাদি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।

 

সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হন।
দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয়ন বা কোম্পানী বা বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ বা পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের ব্যাপারে একমত হন।
স/শ