সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মিলন হোসেন (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

 

আটককৃত মিলন হোসেন উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একরামুল হকের ছেলে।

 

চাঁপাই নবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর একটার দিকে ব্যাটালিয়নের চৌকা বিওপির হাবিলদার নুর হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী বাজার এলাকায় অভিযনে চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মিলন হোসেনকে আটক করা হয়।

 

এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/অ