সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

 ভ্রাম্যামান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান পিএসসি জানান, শনিবার সকাল সাতটার দিকে মনাকষা বিওপির একটি টহল দল হাবিলদার হাফিজার রহমানের নেতৃত্বে দূর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া এলাকায় রাস্তার উপর একটি চেকপোষ্ট বসানো হয়।

 

এসময় একটি অটোরিকশার যাত্রী বিজিবি চেকপোষ্ট দেখে আনুমানিক ২০০ গজ দূরে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, দুটি রিভলবার, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

স/ শ