সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ ও মা সমাবেশ

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ ও মা সমাবেশ

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ১৯৫নং তর্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান মূখ্য আলোচক ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার মো. রিয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল আলম, ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পরে প্রধান শিক্ষক রফিকুল আলমের নিজ উদ্যোগে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। শেষে পৌর মেয়র কারিবুল হক রাজিন স্কুল শিক্ষার্থীদের সুবিধার্থে একটি টিবওয়েল ও মাল্টিমিডিয়া ক্লাসের জন্য একটি ল্যাপটপ দেয়ার ঘোষণা দেন।
স/শ