ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মেসের আলী (২২) ও পারকালুপুর গ্রামের আবদুর রহিমের ছেলে কবির উদ্দিন (৩৭)।

শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর সোয়া একটার দিকে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মহদীপুর বেড়ীবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মেসেরকে আটক করা হয়। পরে আটককৃত মেসেরের তথ্যমতে কবিরের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ কবিরকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/শ









