সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জে প্রায় আড়াইলাখ মূল্যের  ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
নওগাঁ জেলার বিজিবির ৫৯ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধীনস্ত  শিয়ালমারা বিওপির কমান্ডার মানিক মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নাধীন সীমান্ত পিলার  ১৮৭/১এস এলাকার শিয়ালমারী নামক স্থানে আম বাগানে অভিযান চালিয়ে  পরিত্যক্ত অবস্থায় ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ২লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

স/শ