সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ২

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর ছেলে জেম আলী (৩৫) ও বগলাউড়ি গ্রামের একাব্বার আলীর ছেলে নাইমুল হক (৪০)।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জেম আলীর বিরুদ্ধে চুরি মামলায় ও নাইমুল হকের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা আছে। দীর্ঘদিন যাবৎ তারা পলাতক ছিল।
স/শ