ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে দক্ষিণ উজিরপুর গ্রাম এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত ব্যাক্তি হলেন, চরপাকা সেতারাপাড়া গ্রামের সেতারাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে আশতারুল (৩৮)।

র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি নূরে আলমের নেতৃত্বে র্যাবের অপারেশন দল দক্ষিণ উজিরপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশতারুল কে আটক করা হয়।
স/অ









