সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ১৮ ভেন্যুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে ১৮ ভেন্যুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৮টি ভেন্যুতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার মূল জনসমাবেশ শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

 
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 
এছাড়া উপজেলার ১৭টি ভেন্যুতে প্রধানমন্ত্রীর জনসভা সম্প্রচারিত হয়েছে সেগুলো হলো- শিবগঞ্জ পৌরসভা চত্বর, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা চত্বর, সোনামসজিদ ডিগ্রি কলেজ মাঠ, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বর, মোবারকপুর ইউপি চত্বর, চককীর্তি ইউপি চত্বর, ধাইনগর ইউপি চত্বর, কানসাট ইউপি চত্বর, শ্যামপুর ইউপি চত্বর, বিনোদপুর ইউপি চত্বর, মনাকষা ইউপি চত্বর, দূলর্ভপুর ইউপি চত্বর, পাঁকা ইউপি চত্বর, উজিরপুর ইউপি চত্বর, ছত্রাজিতপুর ইউপি চত্বর, নয়ালাভাঙ্গা ইউপি চত্বর ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চত্বর।

 
এদিকে ভিডিও কনফারেন্সে যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিসহ দলীয় নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনসহ সমাবেশে যোগদান করেন। ভিডিও কনফারেন্সে যোগ দিতে আসা নেতা-কর্মীসহ আগতদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

স/শ