ভ্রাম্যমান প্রতিনিধি:
বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের পবিত্র দিন ছিল শুক্রবার। চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ আবালবৃদ্ধবনিতা সবাই উপজেলার তর্ত্তিপুর নামক স্থানে পৌরণিক জাহ্নমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।
বয়বৃদ্ধদের নিকট থেকে জানা যায়, এই গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোন কোন বছর ফাল্গুন মাসেও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে থাকে।
চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-মহিলারা বাস, মিনিবাস, মাইক্রোবাস, মিশুক, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পুর্বদিন থেকেই পৌরণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে।
শুক্রবার দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যহত ছিল। সকলে স্থানীয় গঙ্গায় স্নান পর্ব শেষ করে বিভিন্ন ধরণের ভুরি ভোজ করে থাকে। এই ভুরি ভোজের মধ্যে স্থান পায়- মুলত: শিবগঞ্জের বিখ্যাত চমচমসহ অন্যান্য মিষ্টান্ন দ্রব্য, রাজারামপুর ও নসিপুরের দই, রহনপুরের মুড়ি ও চিড়া এবং ভোলাহাটের সাগর কলা। প্রায় মহিলারাই বাড়ি ফেরার সময় নানা ধরনের মাটির পাত্রে সযতেœ গঙ্গার পবিত্র জল নিয়ে যায়। অনুষ্ঠানে আগত আনুমানিক ৮২ বছর বয়স্কা কিরণবালা নামে এক বৃদ্ধার কাছ থেকে জানা যায়- সংগৃহীত এ পবিত্র জল সমগ্র বছর বাড়িতে রেখে বিভিন্ন পূজা পার্বনে ব্যবহার করে থাকে।
উল্লেখ্য, বিগত বছর গুলিতে ভোর ৬টা থেকে গঙ্গা স্নান শুরু হলেও এবার ঘন কুয়াশা ও কনকনে শীতের কারনে গঙ্গা স্নান শুরু হয় সকাল ৮টার পর থেকে। অন্যান্য বছরের চেয়ে এবার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সমাগম অনেক বেশী।
এবারের তত্তিপুরের গঙ্গা স্নানের স্থানটির কিছু অংশ স্থানীয় প্রভাবশালীরা ইরি-বোরো ধান রোপন করায় গঙ্গা স্নানের স্থানটি সংকুচিত হয়েছে।
স/শ









