সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে হঠাৎ বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় আমের ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে হঠাৎ বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় আমের ক্ষতির আশঙ্কা

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে এক ফসলা বৃষ্টি ও গত চারদিন থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করায় আমের ক্ষতির আশঙ্কা করছে বলে স্থানীয় কৃষি দপ্তর জানিয়েছেন।

 
আম বাগান মালিকেরা জানিয়েছেন, ফাল্গুন মাসের এই আবহাওয়া আম ফলের জন্য ক্ষতিকারক। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান জানান, মেঘলা আবহাওয়া ও বৃষ্টির ফলে আমের কিছু ক্ষতি হবে। তবে ইতি মধ্যে আম গাছে শতকরা ৫০ ভাগ মুকুল থেকে গুটি হয়ে গেছে। এবার শতকরা ৯০ ভাগ মুকুল হয়েছে।

 
এই আবহাওয়ায় মুকুলের বাকি অংশ ক্ষতি হলেও শতকরা ৫০ ভাগ আম টিকবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান।
স/শ