ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খরকপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত এনামুল উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত আতাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় এনামুল হক বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে খরকপুর স্থানে পৌছলে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নিহতের স্বজন মিলটন জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া নয়টার দিকে এনামুল হক মারা যায়।
স/অ
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত









