সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে শীতার্তদের মাঝে ২ হাজার শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে শীতার্তদের মাঝে ২ হাজার শীতবস্ত্র বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অসহায়, দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে গোলাম রাব্বানী এমপির ব্যক্তিগত তহবিল হতে শীতার্তদের ২ হাজার শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানসাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, কানসাট যুবলীগের সভাপতি রমজান আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স/শ