সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি এবং উইনরক এর আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্দ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
সংস্থাটির পরিচালক শাহ আজাদ ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, প্রয়াসের মানব পাচার প্রতিরোধ কমিটির প্রজেক্ট ম্যানেজার দুরুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর শহিদুল ইসলাম মুকুল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম নবীবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিগণ।
স/শ