সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

ভ্রাম্যামান প্রতিনিধি:
শিবগঞ্জে বর যাত্রী বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় এক বছরের শিশু কন্যা নিহত হয়েছে। নিহত শিশু গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মমিনপাড়ার আবদুল মালার এক বছরের শিশু কন্যা।

নিহত শিশুটির মা জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তারা একটি ভ্যান যোগে কানসাট থেকে চৌডালা যাচ্ছিল। তারা ত্রিমোহনী বাজারে পৌঁছলে গোমস্তাপুর থেকে আসা একটি বর বোঝায় মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে কানসাটের দিকে দ্রুতগতিতে চলে যায়।

ধাক্কায় শিশুটি মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স/শ