ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে গত শনিবার দুপুরে অজ্ঞাত ব্যক্তির উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার সাত রশিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান নিপুন (২৫) কে থানায় আনা হয়েছে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, ভারতীয় গরু রাখাল মানিকুলের লাশ ফেরত নেয়ার জন্য ভারতের মালদাহ জেলার বৈষনদ নগর থানার পুলিশ সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন।

এদিকে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান ময়নাতদন্ত রিপোর্ট অনুসারে জানান, মানিকুল পানিতে ডুবেই মারা গেছে। বর্তমানে মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে ৩-৪ জন ব্যক্তি একটি কালো মাইক্রোবাসে করে মরদেহটি উজিরপুরের পদ্মা নদীর তীর তেলিপাড়া নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
স/শ









