সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হচ্ছে। এই উপলক্ষে বুধবার সকাল ১০টায় যে স্থানে ক্যাপ্টেন জাহাঙ্গীর শহীদ হয়ে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের সড়ক ভবন প্রাঙ্গণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

পরে সকাল ১১টায় সোনামসজিদ প্রাঙ্গনে অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠের মাজার ও গণকবরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।

 

মাজার প্রাঙ্গণে শাহাদাত বার্ষিকী ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

 

বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল, সহসভাপতি আলহাজ্ব রুহুল আমিন, পৌর মেয়র কারিবুল হক রাজিন, এড. আব্দুস সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য, ১৯৭১সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিজয়ের উষালগ্নে বাংলা মায়ের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জ জেলা পাকহানাদার মুক্ত হওয়ার একদিন আগে ১৪ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকন্ঠ রেহাইচর নামক স্থানে এদেশের কুলাঙ্গার কুখ্যাত রাজাকার-আলবদর বাহিনীর নিক্ষিপ্ত বুলেটে শহীদ হন। পরবর্তীতে তার রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধারা তার লাশ উদ্ধার করে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের সোনামসজিদে নিয়ে গিয়ে সমাহিত করেন।
স/শ