ভ্রাম্যমাণ প্রতিনিধি:
“ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল প্রমূখ।
এছাড়াও উপজেলা পর্যায়ের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা উপাদান, সবোর্চ্চ খুচরা বিক্রয় মূল্য, মেয়াদ উর্ত্তীণের তারিখ, পণ্য ক্রয়ের সময় ওজন বা পরিমাপে কারচুপি ইত্যাদি বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে আলোচনা করা হয়।
স/অ









