ভ্রম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বর ও কনের মা-বাবাসহ ১১ জনের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। ঘটনাগুলো ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার নয়ালাভাঙা, ঘোড়াপাখিয়া, দূলর্ভপুর, উজিরপুর ইউনিয়নে।
সকাল বেলা বিয়ের কোন আয়োজন ছিল না। তবে বিয়ের আলোচনা আগেই সম্পন্ন হয়েছিল। শুধু প্রশাসনকে না জানানোর কৌশল হিসেবেই দুপুরের পরেই বর-কনের পক্ষে মাত্র কয়েকজন মিলেই অপ্রাপ্ত বয়স্ক বর-কনের বিয়ে সম্পন্ন করার জন্য উভয় পক্ষ প্রস্তুত ছিল। কাজিকে ম্যানেজ করার জন্য দায়িত্ব দেয়া হয়েছিল অন্য একজনকে। কিন্তু সকল কৌশল মুহুতের মধ্যেই গুড়িয়ে গেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়ে গেল। শুধু তাই নয় বর ও কনের মা-বাবাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দূলর্ভপুর ইউনিয়নের বালুটুঙ্গি গ্রামের আবদুল বাসেদের স্ত্রী ও কনে জেলির মা আরিফা বেগমকে সাতদিন, একই গ্রামের মৃত মনজুর রহমানের ছেলে ও কনে আয়েশা খাতুনের চাচা রোজবুলকে এক মাস, একই গ্রামের আবদুল লতিফের ছেলে ও কনে জেলির চাচাতো ভাই মিলন, নয়ালাভাঙা ইউনিয়নের হাজিপাড়ার মুকুলের স্ত্রী ও কনে মুসলেমার মা নাসরিন বেগমকে সাতদিন, পশ্চিম চন্ডিপুরের সাজেমানের ছেলে ও বর আবদুল মোতালেবকে এক মাস, সরকারের মোড়ের মৃত আত্তাব উদ্দিনের ছেলে ও কনে রিয়ার বাবা হাবিব আলীকে সাতদিন, ঘোড়াপাখিয়া ইউনিয়নের ভাগ্যবানপুরের জালাল উদ্দিনের ছেলে ও কনে শিউলির ভগ্নিপতি শরিফ উদ্দিনের পনের দিন, শরিফ উদ্দিনের স্ত্রী কনের ভাবি উলাসী খাতুনকে সাতদিন, পার ধুমিহায়াতপুরের আবদুল মালেকের স্ত্রী ও বরের মা মোসা. কমেলা বেগমকে সাতদিন, উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের ডা. রোজদুলের স্ত্রী কনে মা ফাতেমা বেগমকে সাতদিন, বাবুপুর গ্রামের মো. পারুলের ছেলে সাহারুলকে পনের দিনের জেল দেয় ভ্রাম্যমান আদালত।
অপরদিকে বাল্যবিয়ের দায়ে চারজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় একই ভ্রাম্যমান আদালত। অর্থদনণ্ড প্রাপ্তরা হলেন, দূলর্ভপুর ইউনিয়নের দোভাগী গ্রামের নুরুল ইসলামের ছেলে বরের ভাই রোজদুল হক, স্ত্রী মোসা. ইতি খাতুন, নামোজগনাথপুরের কনে রোজি খাতুন ও বাবা মিজানুর রহমান।
বাল্যবিয়ে বন্ধের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার সকল ইউনিয়নের কর্মরত চৌকিদার ও দফাদারদের বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ দেয়ার তাদের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করতে অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এরআগে গেল রোববার উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের দামুদিয়াড় গ্রামে বাল্য বিয়ের দায়ে জিন্নুর রহমানের স্ত্রী ও বরের মা মোসা. সমিজা বেগম এবং রবিউল ইসলাম রবুর স্ত্রী ও কনের মা বেবি বেগমকে ৭ দিনের জেল দিয়েছিল ভ্রাম্যমান আদালত। গেল সোমবার শিবগঞ্জ পৌর এলাকার দেবিনগর গ্রামের বাসিন্দা বর পলাশ (১৯) এর মা শিউলি বেগম, পিতা শুকুরুদ্দিন, চাচা সারোয়ার রহমান, জাইগীর গ্রামের বাসিন্দা কনের মা সায়েরা ও কনের পিতা আবদুস সালামকে বাল্য বিবাহ নিরোধ আইনে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
স/অ









