সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে পি.এন প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে পি.এন প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পিঠালীতলা মধ্যপাড়া এলাকায় পি.এন প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ফিতা কেটে এ স্কুলের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিবিদ সাদ মুনির আহমেদ জেন্টু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, স্কুল পরিচালক সোহেল রানা প্রমূখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিউল আজম এমএল।

স/অ