সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার সমাপনী

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার সমাপনী

ভ্রাম্যমান প্রতিনিধি:
শেষ হলো শিবগঞ্জে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা। এ উপলক্ষে বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

তিন দিনব্যাপি উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সাংসদ মোহা. গোলাম রাব্বানী।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুন, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু প্রমূখ।

 

আলোচনা সভা শেষে পুরস্কার তুলে দেন গোলাম রাব্বানী এমপি। এবারে মেলায় মোট ৪৬টি স্টল অংশগ্রহণ করে।
স/শ